সব ঠিক থাকবে এবছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই বাংলাদেশে আয়োজিত হবে সাধারণ নির্বাচন৷ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদ একথা জানালেন৷ 16 মাস আগে বাংলাদেশের তদারকি সরকার দায়িত্ব নেয়৷ আর তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাদের ধরপাড়ক৷ হাসিনা, খালিদা সহ বহু নেত্রীকেই জেলে রাখা হয়েছে৷
ফকরুদ্দিন আহমেদ জানিয়েছেন, যে এখন সময় এসেছে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার৷ আর স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা করাই এই নির্বাচনের উদ্দেশ্য৷ 2007 সালের 11-ই জানুয়ারী থেকে বাংলাদেশে জরুরী অবস্থা জারী করা হয়েছিল৷ তারপর বহুবারই নির্বাচনের সময়সূচী বদল হয়েছে৷
আহমেদ আরও জানিয়েছেন, তার সরকার আগামী 22 শে মে দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবে৷ একই সঙ্গে আহমেদ জানিয়েছেন নতুন সরকার ক্ষমতায় এলেই সরে দাঁড়াবে বর্তমান তদারকি সরকার৷
|