মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নেপালে সংবিধান সভার বৈঠক 28শে মে

সব প্রতীক্ষার অবসান৷ আগামী 28 শে মে নেপালে বসতে চলেছে সংবিধান সভার প্রথম অধিবেশন৷ প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার ডাকা এই অধিবেশনেই ঠিক হয়ে যাবে 240 বছরের পুরানো রাজতন্ত্রকে বাতিল করে গণতন্ত্র স্থাপন হবে কিনা নেপালে৷ যদিও একথা সকলেই জানেন সংবিধান সভার এই বৈঠকেই মাওবাদীরা রাজতন্ত্রকে বিলুপ্ত করার দাবি জানাবে৷ এর পূর্বে সাতদলীয় জোট সরকার আগে থেকে রাজতন্ত্রকে বিলুপ্ত করার কথা নিয়ে আলোচনা সেরে রেখেছে৷

28 শে মে সকাল 11 টা নাগাদ বীরেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশান সেন্টারে এই সভার কাজ শুরু হওয়ার কথা৷ এর জন্য ব্যাপক সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ আপাতত নিয়ম অনুযায়ী সংবিধান সভাতে 575 জন সদস্য নির্বাচিত হয়েছেন৷ বাকী 26 জনকে মনোনীত করা হবে৷

মাওবাদীরা যে প্রথম অধিবেশনেই রাজতন্ত্রকে বিলুপ্ত করার দাবি জানাবে তা পরিস্কার৷ এছাড়া মাওবাদীরাই একক দল হিসেবে সব থেকে বেশী আসন পেয়েছে৷ রাজতন্ত্রকে হঠাতে জনগণের কাছে যে দাবি প্রচন্ড তা পূরণ হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে৷
অতিরিক্ত
ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশেঃ জানালেন ফকরুদ্দিন
আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 22
চীনে নিহতের সংখ্যা 8000 ছাড়াতে পারে
চীনে মৃতের সংখ্যা ছাড়াতে পারে 5000
চীনে বৃদ্ধি পেল নিহতের সংখ্যা
চীনে ভূমিকম্পে মৃত 4, আহত শতাধিক