কাঠমান্ডুঃ নেপালের ভাইস প্রেসিডেন্ট পরমানন্দ ঝা হিন্দিতে শপথ নেওয়ার পর থেকেই নেপালে তীব্র হয়েছে হিন্দি বিরোধী আন্দোলন৷ বেশ কয়েকটি সংগঠন এর বিরুদ্ধে বনধের ডাক দিয়েছে৷ আর তাতে 22 টি জেলার জনজীবন বিপর্যস্ত হয়েছে৷
23 শে জুলাই নেপালের নতুন ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন হিন্দিতে৷ তারপরেই শুরু হয়েছে সারা দেশ জুড়ে বিক্ষোভ৷ তাদের দাবি - ঝা একটি বিদেশী ভাষায় শপথ গ্রহণ করে দেশের অপমান করেছেন৷ বনধ সমর্থকরা তাই সারা দেশজুড়েই শুরু করেছেন নানা অবরোধ৷ অনেকেই এই শপথ গ্রহণকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন৷
|