বেজিংঃ চিনে অলিম্পিকের আগে দুই ইসলামিক জঙ্গির হাতে নিহত হলেন 16 জন সরকারী আধিকারিক৷ ঘটনাটি ঘটেছে জিনজিয়াং প্রদেশে৷ আর এই ঘটনায় যথেষ্ট চিন্তিত চিনের প্রশাসন৷ তারা জানিয়েছেন এই বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত হবে৷
এই ঘটনায় আহত হয়েছেন আরও 16 জন৷ এই দুই গোষ্ঠী নিজেদের পৃথক রাষ্ট্রের জন্য লড়াই করছে৷ আর সেই কারণে তারা এই হামলা চালায়৷ এই অঞ্চলটি একটি পর্যটন কেন্দ্র৷ তবে এই ঘটনা অলিম্পিকে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে চিনা প্রশাসন৷
সরকার এর মধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের ডাক দিয়েছে৷ যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে চিন সরকার৷
|