ইসলামাবাদঃ আইএসআই পাকিস্তানের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ৷ এই দাবি জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ আইএসআই নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ যেভাবে তাদের বিরুদ্ধে বৃদ্ধি পাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে তিনি এই কথা জানান৷
একইসঙ্গে তিনি একহাত নিয়েছেন তাঁর সমালোচকদের৷ মুশারফের দাবি তাঁকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদার বলে অভিযুক্ত করা তা আদপেই সত্যি নয় বলে দাবি তার৷ তিনি করাচিতে বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় একথা জানান৷
মুশারফের দাবি-আইএসআইয়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আসলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র৷ কেননা পাকিস্তান কখনই সন্ত্রাসবাদকে সমর্থন করেনি আর করবেও না৷
|