ভারত ও আমেরিকা পরমাণু বিল নিয়ে ভিয়েনায় বোর্ড অফ ইন্টারন্যাশানাল অ্যাটমিক এর্নাজি কমিশনে প্রাথমিক ধাপ পেরিয়ে যাওয়ার পরেই শুরু হয়ে গেল মার্কিন মহলে তত্পরতা৷ এমাসের শেষ সপ্তাহে এন এস জি বা নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপে এই অসামরিক বিল নিয়ে আলোচনা শুরু হবে৷ মার্কিন মুলুক ও কেন্দ্রীয় সরকারী সূত্রে জানা গেছে বোর্ডের প্রথম বৈঠকে বিল পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে৷
এমন কি এই নিয়ে দীর্ঘ দিন ধরে তত্পরতা চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক৷ এন এস জি-র সদস্য দেশের সঙ্গে প্রাথমিক ভাবে কথা হয়ে গেছে বিদেশ মন্ত্রকের৷ আগামী 8-ই সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস বিল পেশ করতে পারে বুশ প্রাশাসন৷ মার্কিন প্রাশাসন পক্ষ থেকে গঞ্জালো গ্যালোস একথা জানিযেছেন৷
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত সেপ্টেম্বর মাসে বর্তমান মার্কিন কংগ্রেসের শেষ অধিবেশন বসতে চলেছে৷ স্বাভাবিক ভাবে বুশ প্রশাসন আর সময় নষ্ট না করে বিল পাশ করতে চাইছেন৷ গ্যাঞ্জালেস বলেন, এই বিল পাশ হলে যে শুধু মাত্র ভারত বা আমেরিকার লাভ হবে তাই নয়৷ এর সঙ্গে সঙ্গেই পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরনের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে৷
ইতিমধ্যে আমেরিকা এই লক্ষ্যে একাধিক দেশের সঙ্গে এই চুক্তি করেছে৷ তবে ভারতের সঙ্গে এই চুক্তি একদিকে যেমন বিশ্বে এশিয়া মহাদেশ শান্তি স্থাপনের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে, পাশাপাশি ভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হবে৷
|