সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির পথে সব থেকে বড় বাধা৷ আমাদের এই সমস্যা সমাধানের জন্য সমস্থ রকমের মতবিরোধ সরিয়ে রেখে একযোগে কাজ করতে হবে৷ আমেরিকার দক্ষিন এশিয়া বিভাগের প্রধান রির্চাড বাউচার সাংবাদিকদের বলেন৷ কলম্বোয় সদ্য শেষ হওয়া সার্ক সন্মেলনের পরিপেক্ষিতে তিনি এই মন্তব্য করেন৷
তিনি বলেন সন্ত্রাসবাদের কে দায়ী তা যেমন একদিকে খুজে বের করতে হবে, পাশাপাশি সন্ত্রাসবাদ কি ভাবে নিমূর্ল করা যায় তাও নিশ্চিত করতে হবে৷ সার্কের অধিকাংশ দেশ যে সন্ত্রাসবাদের সমস্যার ভুগছে তা মেনে নিয়ে বলেন, সকলে একযোগে কাজ করতে হবে৷ তবে সার্কের মঞ্চে যে ভাবে প্রধানমন্ত্রী কাবুলের ভারতীয় দূতাবাসে বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি৷
কাবুল বিস্ফোরণ নিয়ে শুধু বলেন পাকিস্তানে ঘাঁটি করে থাকা কোন জঙ্গি সংগঠন এর সঙ্গে জড়িত কিনা তা তল্লাশি করে দেখতে হবে৷ তবে কোন ভাবে অপরাধীক চিহ্নিত করা গেলে তার জন্য কঠোর শাস্থির দাবি জানিয়েছেন৷
গিলানির সদ্য আমেরিকা সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, গিলানি কিন্তু সন্ত্রাসবাদ কঠোর হাতে দমন করার কথা বলেছেন৷ এমন কি সন্ত্রাসবাদ শুধু যে অন্য দেশের ক্ষতি করে তা নয় সন্ত্রাসবাদের আঘাত কতটা গুরুতর হতে পারে তা পাকিস্তানে জানে৷ স্বাভাবিক ভাবে তাদের দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য তাদের সবার আগে এগিয়ে আসতে হবে৷
|