মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > জারদারি, শরিফ আলোচনায় সমাধান হল না
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জারদারি, শরিফ আলোচনায় সমাধান হল না

পাকিস্তানের সেনা শাসক পারভেজ মুশারফের সময় বরখাস্ত হওয়া বিচারপতিদের পদে পুন নিয়োগ ও মুশারফকে পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের দুই প্রধান রাজনৈতিক শক্তি পি পি পি ও পি এম এল এন নেতাদের মধ্যে দীর্ঘ বৈঠকে কোন সমাধান সূত্র মিলন না৷

এই দুই দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে সোচ্চার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজের দল পি এম এল এন৷ এমন কি এই নিয়ে তারা সরকারকে চরম হুশিয়ারি দিয়ে রেখেছে৷ পি এম এলের এক নেতা বলেন নির্বাচনের আগে সরকার কিছু নিদিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল৷ তার মধ্যে প্রথমেই ছিল বরখাস্ত হওযা বিচারপতিদের পদে নতুন করে নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত হবে৷ এই নিয়ে বহুবার বৈঠক হলেও মূলত সরকারের কিছু আপত্তিতে তা আটকে যাচ্ছে৷

পি এম এল নেতা বলেন মুশারফের সঙ্গে আপোস করে সরকার চালাতে চাইছেন৷ তবে এধরনের কোন ব্যাবস্থা মানতে নারাজ শরিফ৷ প্রাথমিক ভাবে ঠিক হয়ে ছিল পাক পার্লামেন্টে মুশারফকে ইমপিচ করবে৷ এমন কি তার জন্য ফেব্রুয়ারী গোড়ার দিকে শরিফ ও জারদারি মধ্যে প্রাথমিক কথাবর্তা হয়ে গিয়েছিল৷ তবে জারদারি পরে কিন্তু মুশারফকে ইমপিচ করার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখান নি৷ শরিফ একদিকে মুশারফকে পদ থেকে সরিয়ে যেমন পুরনো অপমানে বদলা নিতে চাইছেন, পাশাপাশি আগামী দিনে নিজের পথের কাটা পাকাপাকি ভাবে সরিয়ে দিতে চাইছেন৷
অতিরিক্ত
চিনে ফের ভূমিকম্প, মৃত 1
সন্ত্রাসবাদ বিশ্বের সমস্যা-বাউচার
মার্কিন কংগ্রেসে বিল পাশ হবে সেপ্টেম্বরে
আইএসআই পাকিস্তানের অঙ্গঃ মুশারফ
চিনে জঙ্গি হামলায় নিহত 16
নেপালে প্রবল হচ্ছে হিন্দি বিরোধীতা