চিনে মানবাধিকারের স্থিতি অত্যন্ত চিন্তার বিষয়৷ নাগরিকদের যেন রাজনৈতিক স্বতন্ত্রতা প্রদান করুক৷
বেজিং অলিম্পিকে অংশগ্রহণ করতে আসার পূর্বে গতকাল সাংবাদিকদের একথা বললেন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্ল্যু বুশ৷ প্রসঙ্গত বুশ তিনদিনের সফরে বেরিয়েছেন৷
দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ঘুরে তিনি চিনে যাবেন৷ নিজের বার্তায় বুশ জানান রাজনেতিক অসন্তোষ জানানো কার্যকর্তাদের গ্রেফতার করে জেলে পুরে দেওয়া হচ্ছে, আমেরিকা এর বিরোধ জানাচ্ছে৷
অনেক বেশি স্বাধীনতা দিয়ে নিজেদের লোকেদের বিশ্বাস অর্জন করার মধ্য দিয়েই পুরো ক্ষমতার উন্নতি সাধন করতে পারবে চিন৷ বেজিং যাওয়ার পূর্বে বুশের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্ব রাখে৷
|