মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক >  মুশারফের পাকিস্তানে গ্রহণ যোগ্যতা নেই:গিলানি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুশারফের পাকিস্তানে গ্রহণ যোগ্যতা নেই:গিলানি

পাকিস্তানে মুশারফের কোন রকম গ্রহণ যোগ্যতা নেই৷ একথা মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে জানিয়ে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি৷ আজ নিজেই সাংবাদিকদের একথা জানিয়ে দিয়েছেন৷

তিনি বলেন পাকিস্থানে মুশারফের নেতৃত্বে সেনা শাসন দেশের মানুষের কাছে মুশারফ এখন আতঙ্ক৷ এমন কি আমেরিকা যে মুশারফকে সর্মথন করেছেন তাও পাক জনগন ঠিক ভাবে গ্রহণ করেন নি৷

তবে মুশারফকে যদি নির্বাচিত সরকার দেশের প্রেসিডেন্ট হিসাবে আবার নির্বাচিত করেন তাহলে তার মুশারফের সঙ্গে কাজ করতে কোন সমস্যা নেই৷ নিজের আমেরিকা সফরকে সফল বলে দাবি জানিযে বলেন জঙ্গি সমস্যা থেকে নতুন পাকিস্তান গড়া সব বিষযে কথা হয়েছে৷ আমেরিকা প্রশাসন কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত পাক সরকারের সঙ্গে কাজ করতে চান৷

সদ্য শেষ হওয়া আমেরিকা সফর এই লক্ষ্যে এক সফল পদক্ষেপ বলে তিনি দাবি করেন৷ পাকিস্তানে যে প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করেন তা পরিস্কার করে দিয়েছেন৷ প্রেসিডেন্ট অনেকটা নিয়মতান্ত্রিক প্রধান হিসাবে কাজ করেন৷ প্রসঙ্গত মুশারফকে ইমপিচ করে পদ থেকে সারিয়ে দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে পাক প্রশাসন৷ আর প্রাথমিক পদক্ষেপ হিসাবে মুশারফের উপর চাপ বাড়াচ্ছে পাক সরকার৷
অতিরিক্ত
মুশারফকে ইমপিচ করা হবে 11 তারিখে
প্রেসিডেন্ট পদের লড়াইতে ওবামা পিছিয়ে
চিন নাগরিকদের স্বতন্ত্রতা দিক : বুশ
জারদারি, শরিফ আলোচনায় সমাধান হল না
চিনে ফের ভূমিকম্প, মৃত 1
সন্ত্রাসবাদ বিশ্বের সমস্যা-বাউচার