মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > দিল্লির চিনা দূতাবাসে নিরাপত্তা জোরদার
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
দিল্লির চিনা দূতাবাসে নিরাপত্তা জোরদার

অলিম্পিক শুরু হওয়ার আগেই দিল্লির চিনা দূতাবাসে নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হল৷ দূতাবাস ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে৷ এমন আধা সমারিক বাহিনীর জওয়ানরা পুরো এলাকা ঘিরে রেখেছে৷ শক্রুবার থেকে শুরু হতে যাচ্ছে বেজিং অলিম্পিক৷ এই অলিম্পিক চলাকালীন যাতে তিব্বতীরা কোন ধরনের দূতাবাসে বিক্ষোভ প্রর্দশন করতে না পারে তার জন্য এই ব্যাব্স্থা করা হচ্ছে৷

এর আগে এপ্রিল মাসে মলাশ যাত্রায় সময় দূতাবাসের সামনের গাছ থেকে লাফিয়ে পড়ে বেশ কিছু তিব্বতী বিক্ষোভ দেখিয়েছিল৷ যদিও দিল্লিতে হওয়া মশাল যাত্রার ব্যাপারে চিনা সরকার ও চিনের অলিম্পিক কমিটি ভারতকে ধন্যবাদ জানিয়ে ছিল৷ মশাল ঘিরে দিল্লিতে যেরকম অভূতপূর্ব নিরাপত্তা ব্যাবস্থা করা হযেছিল তা সত্যিই প্রশংসা কুরিয়ে নিয়েছিল বিভিন্ন মহলের৷
তিব্বতীদের প্রধান দলাই লামা যদিও এক বার্তায় অলিম্পিকের সাফল্য কামনা করেছেন, তবে তিব্বতীরা নিজের সমস্যাকে সামনে তুলে ধরার জন্য যে অলিম্পিকের মত প্রতিযোগিতাকে বেঁছে নেবে তা ধরে নিয়ে এই ধরনের নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে৷

পুলিশের পক্ষ থেকে জল কামান ও সহ অন্য সমস্থ রকমের ব্যাবস্থা মজুত রাখা হয়েছে৷ বেশ কিছু দিন ধরে স্বারাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক চালিয়ে গেছেন চিনা দূতাবাসের কর্মীরা৷ তারা চাইছেন অলিম্পিকের শরুর সময় অথবা অলিম্পিক চলাকালীন কোন ভাবেই যেন দূতাবাস ঘিরে কোন ধরনের সমস্যা তৈরি না হয়৷ তিব্বতীদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকার খানিক নরম মনোভাব নিলেও কোন ভাবেই কিন্তু চিনের সঙ্গে সমস্যা বাড়াতে চান না৷
অতিরিক্ত
মুশারফের পাকিস্তানে গ্রহণ যোগ্যতা নেই:গিলানি
মুশারফকে ইমপিচ করা হবে 11 তারিখে
প্রেসিডেন্ট পদের লড়াইতে ওবামা পিছিয়ে
চিন নাগরিকদের স্বতন্ত্রতা দিক : বুশ
জারদারি, শরিফ আলোচনায় সমাধান হল না
চিনে ফের ভূমিকম্প, মৃত 1