মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > বেজিং পৌছালেন সোনিয়া গান্ধী
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বেজিং পৌছালেন সোনিয়া গান্ধী

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পরিবার চিনের অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বেজিং পৌছালেন৷ এই নেত্রীর সঙ্গে তার পুত্র রাহুল গান্ধী, কন্যা প্রিয়াঙ্কা বাঢেরা, জামাতা রবার্ট বাঢেরা ও প্রিয়াঙ্কার দুই সন্তান উপস্থিত রয়েছেন৷ বেজিং পৌছানোর পর চিনের পেট্রোলিয়াম মন্ত্রী ও ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষ সুরেশ কালমাডি বিমানবন্দরে তাদের স্বাগত জানান৷

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দানের সঙ্গে এই নেত্রী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গেও দেখা করেবেন বলে জানা গিয়েছে৷
এছাড়াও সোনিয়া গান্ধী চিনের উপরাষ্ট্রপতি শি জিনপিঙ্গ এর সঙ্গে সাক্ষাত করবেন৷ আগামী শুক্রবার বর্ডস নেস্ট স্টেডিয়ামে অলিম্পিকের উদ্বোধন করা হবে৷ এই অনুষ্ঠানে 80টি দেশের বিশিষ্ট নেতারা উপস্তিত থাকবেন৷
অতিরিক্ত
সোমবার থেকে অমরনাথ নিয়ে আন্দোলনে বিজেপি
দিল্লির চিনা দূতাবাসে নিরাপত্তা জোরদার
মুশারফের পাকিস্তানে গ্রহণ যোগ্যতা নেই:গিলানি
মুশারফকে ইমপিচ করা হবে 11 তারিখে
প্রেসিডেন্ট পদের লড়াইতে ওবামা পিছিয়ে
চিন নাগরিকদের স্বতন্ত্রতা দিক : বুশ