তিব্বতীদের ধর্মগুরু দলাই লামা অবশেষে বেজিং অলিম্পিকে সম্পূর্ণ রূপে সমর্থন জানালেন৷ তিনি জানিয়েছেন যে, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকের মাধ্যমে বন্ধুত্ব ও শান্তি স্থাপন করা যাবে৷
এই ধর্মগুরু একটি ওয়েবসাইডে তার বক্তব্যে জানিয়েছেন যে, চিন যে দিন অলিম্পিকের আয়োজনের জন্য আবেদন করেছিল সেই দিনই তিনি সমর্থন জানিয়েছিলেন৷ এই অলিম্পিক চিনের 1.3 আরব লোকের কাছে এক গৌরবের বিষয়৷
চিনের পক্ষ থেকে তিব্বতের এই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি অলিম্পিক মশাল দৌড়ে বাধা দানের চেষ্টা করছেন৷ কিন্তু এই ধর্মগুরু বেজিংলিম্পিকের সফলতা কামনা করেছেন৷ তিনি জানিয়েছেন, 'আমি এই অলিম্পিকের জন্য পার্থনা করছি এবং শুভকামনা করছি৷'
|