মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > নেপালের সরকার গঠন বিশবাঁও জলে
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নেপালের সরকার গঠন বিশবাঁও জলে

নেপালে সরকার গঠন করার জন্য নির্ধারিত সময় সামাণ্য কিছু বাকি থাকলেও সরকার গঠনের ব্যাপারে একমত হতে পারলেন না নেপালে অরাজনৈতিক দলেরা৷ এমন কি এই চলতি সমস্যার জন্য দেশের অবস্থার জন্য প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাকে দায়ী করেন নেপালের মাওবাদী দলের এক নেতা৷

তিনি অভিযোগ করেন কৈরালা সরকার গঠনের ব্যাপারে বিভিন্ন ছোটখাটো দলের সঙ্গে কথা বললেও মাওবাদীদের সঙ্গে আলোচনা করছেন না৷ এই মনোভাব নিয়ে চলতে থাকলে সমস্যা সমাধান তো দূরঅস্থ, উল্টে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে৷

এর পাশাপাশি দেশের উদ্বুত রাজনৈতিক পরিস্থির জন্য তিনি বিদেশী শক্তিকে দায়ী করেছেন৷ পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন মাওবাদীদের সঙ্গে দেশের গরিষ্ঠ অংশের সর্মথন থাকলেও তা ভালোভাবে মেনে নিতে পারছেন একাধিক বাম বিরোধী বিদেশ শক্তি৷ তিনি বলেন তার চাইছেন না যাতে কোন ভাবে মাওবাদীরা ক্ষমতায় আসুক৷ আর সেই লক্ষ্যে সফল করতে তারা নানা ভাবে অন্য রাজনৈতিক দলকে উত্সাহিত করছেন৷ তবে কোন বিদেশ শক্তির নাম তিনি বলেন নি৷

তবে জানিয়ে দিয়েছেন প্রয়োজনে তারা সংসদে বিরোধী আসনে বসতে রাজি৷ এই রাজনৈতিক অচল অবস্থা থেকে মুক্তির উপায় খুজতে মাওবাদী দলের শীর্ষ নেতৃত্ব যখন একদিকে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন, ঠিক অন্য দলের নেতারা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন৷

নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব মাওবাদীদের যে সরকার গঠনের জন্য 19 দিন সময় দিয়েছিলেন, তা শুক্রবার শেষ হয়ে যাবে৷ এর পরে সরকার গঠনের জন্য মাওবাদীদের আরও সময় দেবেন না অন্য দলকে জোট সরকার গঠন করতে ডাকবেন তার উপর নেপালের আগামী দিনে সরকার গঠন নির্ভর করছে৷ মাওবাদীরা চাইছেন এক নিদিষ্ট কর্মসূচী সামনে রেখে সরকর চালাতে৷
অতিরিক্ত
অলিম্পিকে সমর্থন জানাল দলাই লামা
বেজিং পৌছালেন সোনিয়া গান্ধী
সোমবার থেকে অমরনাথ নিয়ে আন্দোলনে বিজেপি
দিল্লির চিনা দূতাবাসে নিরাপত্তা জোরদার
মুশারফের পাকিস্তানে গ্রহণ যোগ্যতা নেই:গিলানি
মুশারফকে ইমপিচ করা হবে 11 তারিখে