মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > কংগ্রেস, চিনের বামদলের মৈত্রী চুক্তি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কংগ্রেস, চিনের বামদলের মৈত্রী চুক্তি

দেশের অন্তত বামেদের সঙ্গে কংগ্রেস তীব্র রাজনৈতিক বিরোধীতা আবার নতুন করে শুরু হয়েছে৷ তবে দেশের বামেদের শিক্ষাগুরু চিনের বাম দলের সঙ্গে আরও ঘনিষ্ট যোগাযোগা গড়ে তুলল ইউ পি এ অন্যতম শরিক কংগ্রেস৷ এমন কি ইউ পি এ সভানেত্রীর উপস্থিতিতে এক মৌ সাক্ষর হয়ে গেলে এই লক্ষ্যে৷

কংগ্রেসের পক্ষ থেকে সই করেছেন যুব কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ আর চিনের বাম দলের পক্ষ থেকে সই করেছেন আন্তর্জাতিক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী৷ সেই সময় উপস্থিত ছিলেন চিনের ভাইস প্রেসিডেণ্ট ও অত্যন্ত প্রভাবশালী বাম নেতা জিনপিং৷

এর আগে সনিয়া গান্ধীর সঙ্গে জিনপিং এর দীর্ঘ বৈঠক হয়৷ চিনের রাজনৈতিক বিশেষঞ্জদের ধারনা জিনপিং হলেন চিনের পরবর্তী প্রেসিডেন্ট৷ এই চুক্তির প্রাথমিক লক্ষ্যে হল উভয় দেশের যুব সমাজকে আরও কাছাকাছি নিয়ে আসা৷ এমন কি আগামী দিনের শক্তিতে এই ভাবে সংগঠিত করতে পারলে তাহলে উভয় দেশের উন্নতি আরও দ্রুত হবে বলে মনে করেন উভয় দলের শীর্ষ নেতৃত্ব৷

ঠিক একই ধরনের চুক্তি এর আগে কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিন আফ্রিকার ন্যাশানাল কংগ্রেসের সঙ্গে করা হয়েছিল৷ প্রসঙ্গত অলিম্পিক উঅদ্ধোধন দেখতে সপরিবারে সোনিয়া গান্ধী বর্তমানে চিনে রয়েছেন৷
অতিরিক্ত
নেপালের সরকার গঠন বিশবাঁও জলে
অলিম্পিকে সমর্থন জানাল দলাই লামা
বেজিং পৌছালেন সোনিয়া গান্ধী
সোমবার থেকে অমরনাথ নিয়ে আন্দোলনে বিজেপি
দিল্লির চিনা দূতাবাসে নিরাপত্তা জোরদার
মুশারফের পাকিস্তানে গ্রহণ যোগ্যতা নেই:গিলানি