ইসলামাবাদঃ সবকিছু ঠিকঠাক থাকলে খুব সম্ভবত নিজের জন্মদিনের দিনেই বরখাস্ত হতে পারেন পাক প্রেসিডেন্ট৷ আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন৷ এরই মধ্যে পিপিপি-র পক্ষ থেকে কাগজপত্র পাঠানো হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বেলীতে৷
মুশারফ যদি নিজের জন্মদিনের দিনেই বরখাস্ত হন, তাহলে তা হবে খুবই বিস্ময়কর ঘটনা৷ আর কিছুদিনের মধ্যেই 65 বছর পার করবেন৷ 1943 সালের 11-ই আগষ্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতে৷ আর তারপর তাঁকে পাকিস্তানে চলে আসতে হয়৷
মুশারফ এক সৈনিক হিসাবে জীবন শুরু করলেও, পরে তিনি নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের শাসনভার গ্রহণ করেন৷ পরে নিজেই প্রেসিডেন্ট পদে বসেন৷ আর পাকিস্তানে নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই মুশারফকে বরখাস্ত করা নিয়ে শুরু হয়েছে নতুন নতুন বিতর্ক৷ কেননা নওয়াজ শরীফের দাবি মুশারফকে বরখাস্ত করা হোক৷
এবারে সেই পথেই যাচ্ছে পাক নেতারা৷ আর মুশারফকে জন্মদিনেই বরখাস্ত করলে তা হবে এক অভিনব সিদ্ধান্ত৷
|