পাকিস্তানের আমেরিকার মিসাইল হানা অব্যহত৷ পাক আফগান সীমান্ত সংলগ্ন ওয়ারিজিস্তান প্রদেশে নতুন করে আঘাত হেনেছে আমেরিকার মিসাইল৷ এই মিসাইল হানায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ বেশ কিছু পাক নাগরিকের হতাহত হওযার খবর জানিয়েছে পাক সংবাদ মাধ্যম৷
মৃত চারজনের মধ্যে 2 জন বিদেশি নাগরিক বলে জানা গেছে৷ বিদেশি দুই নাগরিক সংবাদ মাধ্যমের কর্মী৷ এদিকে উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গি ঘাঁটি আছে বলে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে আমেরিকা৷ পাকিস্তানের মাটিতে চলতে থাকা জঙ্গি ঘাঁটি নিমূর্ল করার ব্যপারে দীর্ঘ দিন ধরে পাক সরকারকে চাপ দিয়ে আসছে মার্কিন প্রশাসন৷
মার্কিন প্রশাসনের সঙ্গে সন্ত্রাবাদের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার ইসলামাবাদ করলেও কিন্তু বাস্তবে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করে নি৷ পাক সংবাদ মাধ্যমের দাবি মৃত দুইজন জঙ্গি৷ স্থানীয় পাক প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের মিসাইল হানার কথা স্বীকার করে নেওয়া হযেছে৷ এমন কি এই মার্কিন মিসাইল হানায় বেশ কয়েকজন গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷ আহত সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
গত অগাষ্ট মাস থেকে এখন পর্যন্ত পাকিস্তানের এই প্রদেশে প্রায় 25-টি মার্কিন মিসাইল হানা হয়েছে বলে জানা গেছে৷ পাক প্রেসিডেন্ট জারদারি এর আগেই এই ধরনের আক্রমনের তীব্র নিন্দা করেছেন৷ এমন কি এই ধরনের আক্রমণ যে স্বাধীন পাকিস্তানের নীতিগত ভাবে বিরোধী তাও জানিয়েছেন৷ তবে তার কথায় বিন্দু মাত্র আমল করতে রাজি নয় বুশ প্রশাসন৷
মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় 2 বছর আগেই পেন্টাগানকে পাকিস্তানের মিসাইল হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ৷ পাকিস্তানে প্রশানের মতে এই ধরণের হামলা আমেরিকা বিরোধী মনোভাবকে আরও বেশি করে বৃদ্ধি করবে৷ শুধু তাই নয় জঙ্গি নিমূল করতে গিয়ে আমেরিকা পাকিস্তানের এই অঞ্চলে বসবাসরত পাক নাগরিকদেরও জীবন ও সম্পত্তির ক্ষতি করছে৷ এভাবে যে চললে পাকিস্তানে উল্টে মার্কিন মুলুকে মিসাইল হানা চালাতে পারে সে ব্যাপারে সর্তক করে দিয়েছে৷
|