মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > 'গে' বিবাহ আইন সিদ্ধ হল নেপালে
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
'গে' বিবাহ আইন সিদ্ধ হল নেপালে

রাজনীতিতে বিরোধ চলছেই, হয়ত চলবে৷ তবে এখন নেপালে যেন পুরনোকে বদলে নতুনকে স্বাগত জানানোর হিরিক পড়ে গেছে৷ এশিয়ার সুপার পাওয়ার ও সকল উন্নত দেশকে কিন্তু এক লহমায় পেছনে ফেলে দিল নেপাল সুপ্রীম কোর্টের এক রায়৷ শুধু ইতিহাস বললে হয়ত কম বলা হবে৷ সামাজিক বিপ্লব ঘটার ইঙ্গিত রয়েছে এই ঐতিহাসিক রাযের মধ্যে৷

নেপালে এবার থেকে একই সেক্স অর্থাত সংবিধানের ভাষায় যারা 'গে' তাদের মধ্যে বিবাহ আইন সম্মত৷ নেপালের প্রথম শ্রেনীর সমাজতত্ববিদ থেকে রাজনৈতিক কর্মী সকলেই মানতে শুরু করেছেন সমাজের চালছিত্র বদলে যেতে পারে এই রায়ের মধ্যে দিয়ে৷ শুধু বিবাহ নয় তাদের বাকি সকলের মত করে সমস্থ ধরনের সুবিধা দেওয়ার জন্য আদলত থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷

কোর্টের এই রায় শুনে দৃশ্যত উচ্ছসিত 'গে' আন্দোলনের পুরোধা বাবু পান্টা৷ তিনি বলেন নেপালের আদলতকে ধন্যবাদ জানান৷ সরকারকে এবার দ্রুত এই ধরনের সমকামীদের সমস্থ ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানান৷ এই রায় যে তাদের জীবন যাত্রা বদলে দিতে পারে তা মেনে নিয়েছেন 'গে' আন্দোলনের নেতা৷

এদিকে আদালত ইতিমধ্যে সরকারকে নির্দেশ দিয়েছে সাত সদস্যের এক কমিটি গঠন করে দ্রুত আইনের খসড়া তৈরি করার জন্য৷ এই আইন তৈরির সময় ইউরোপে যে সকল দেশে 'গে' ও সমকামী বিবাহ আইনসিদ্ধ তার অনুকরণে আইন তৈরির নির্দেশ দিয়েছে৷

এর আগে নেপালে যারা সমকামী বা 'গে' প্রজাতিভুক্ত তাদের সামাজিক ও সরকারি সুযোগ সুবিধা থেকে নানা ভাবে বঞ্চিত করা হত৷ এমন কি অনেক সময় বৈধ নাগরিকত্ব বাতিল করে দেওয়া হত৷ এবার থেকে তাদের সমস্থ ধরনের সাংবিধানিক অধিকার স্বীকৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদলতে পক্ষ থেকে জানা গেছে৷ কানাডা, দক্ষিণ আফ্রিকা, স্পেন সহ ইউরোপের কিছু দেশে এই ধরনের আইন বৈধ বলে জানা গেছে৷

ভারতে এই ধরনের নিয়ম না থাকার কারনে সমকামী বা 'গে'রা যে সমাজিক সমস্যার মধ্যে দিক কাটায় তা জানাতে ভোলেন নি বাবু পান্টা৷ এবার যে ভারতে 'গে'রা একত্রি হযে আন্দোলন করবে তা জানিয়েছেন বাবু পান্টা৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
বিলাসবহুল হোটেলের উদ্বোধনে প্রিয়াঙ্কা
সামুদ্রিক দস্যুদের জাহাজ ডোবাল নৌসেনা
ভারত, মার্কিন সম্পর্ক ঠিক থাকবে:পিরনো
আমেরিকার মিসাইল হানা পাকিস্তানে
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে প্রচুর মানুষ গৃহহীন
250 জন পাকিস্তানিকে দেশে পাঠাল তুর্কি