মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > নির্বারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হবে
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নির্বারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হবে

পূর্ব নির্ধারিত সময় সূচী মেনেই নির্বাচন হবে বাংলাদেশে৷ বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বি এন পি'র সঙ্গে সরকারের যে কোন সমঝোতা হয় নি তাও পরিস্কার করে দিয়েছেন৷

প্রসঙ্গত বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বি এন পি নেত্রী খালেদা জিয়া বলেন, সরকার তাদের দাবি মেনে না নিলে তারা নির্বাচনে অংশ নেবেন না৷ এই নিয়ে সরকারের কাছে আলোচনার দাবি জানান৷ খানিকটা চাপের মুখে সরকার আলোচনায় রাজি হলেও কোন সমঝোতা সূত্র পাওয়া যায় নি৷

আগামী 18-ই ডিসেম্বর বাংলাদেশে নির্বাচন হবে বলে জানা গেছে৷ অ্যাডভাইসারি কাউন্সিল এই নির্বাচন সঠিক সময়ে সংগঠিত করানোর জন্য অনুমতি দিয়েছে বলে জানান কমিটির মুখপাত্র হুসানু জিলুর রহমান৷ তিনি বলেন নির্বাচন পিছিয়ে দেওয়া অত্যন্ত ভুল সিদ্ধান্ত হবে৷

বুধবার কটির পক্ষ থেকে এক বিশেষ প্রতিনিধি দল জিয়া ও শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন৷ সেই বৈঠকে কোন নিদিষ্ট সমাধান সূত্র পাওয়া যায় নি৷ তবে দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য কিন্তু উভয় নেত্রী সহমত হয়েছেন বলে জানা গেছে৷

নির্বাচনের জন্য যেখানে একমাসের কম সময় বাকি সেখানে কোন ধরনের রাজনৈতিক অকাচাআকচি নির্বাচনে অনিশ্চিত করে তুলতে পারে তা মেনে নিয়েছেন উভয় পক্ষ৷ তবে সরকার ও বিরোধী রাজনৈতিক দলের মনোভাব থেকে পরিস্কার এবারের বাংলাদেশ নির্বাচন বির্তকিত হতে যাচ্ছে৷ তবে সরকার অ্যাডভাইসারি কাউন্সিলের এক আধিকারিক জানান হয়ত শেষ মুহূর্তে ভোট প্রক্রিয়াতে অংশ নিতে পারে দেশের বাকি সকল রাজনৈতিক দল৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
'গে' বিবাহ আইন সিদ্ধ হল নেপালে
বিলাসবহুল হোটেলের উদ্বোধনে প্রিয়াঙ্কা
সামুদ্রিক দস্যুদের জাহাজ ডোবাল নৌসেনা
ভারত, মার্কিন সম্পর্ক ঠিক থাকবে:পিরনো
আমেরিকার মিসাইল হানা পাকিস্তানে
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে প্রচুর মানুষ গৃহহীন