মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > পাক মাটিতে আমেরিকার হানা অন্যায়-গিলানি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পাক মাটিতে আমেরিকার হানা অন্যায়-গিলানি

এবার একেবারে প্রকাশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি স্বীকার করে নিলেন পাকিস্তানের মাটিতে ক্রমাগত ভাবে মিসাইল হানা চালাচ্ছে আমেরিকা৷ এই ধরনের সেনা অভিযানের তীব্র বিরোধীতা করেন গিলানি৷ তিনি বলেন স্বাধীন পাকিস্তানের নীতি বিরোধী এই ধরনের সেনা হামলা৷ আমেরিকার উচিত এই ধরনের সেনা হামলা বন্ধ রাখা৷

তবে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানের মাটিতে চলতে থাকা মিসাইল হানা বন্ধ হওয়ার কোন লক্ষণ নেই৷ এদিকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানে আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত আনি পিটারসনকে ডেকে পাঠান পাকিস্তানের বিদেশ মন্ত্রী৷ তাঁকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ধরনের মিসাইল হামলার নিন্দা করা হয়েছে৷ পাশাপাশি খানিকটা হুমকির সুরে বলা হয়েছে কোন এভাবে চলতে থাকলে পাকিস্তান পাল্টা উত্তর দিতে বাধ্য হবে৷

গত অগাষ্ট মাস থেকেই পাকিস্তানের মাটিতে ক্রমাগত মিসাইল হানা চালাতে থাকে আমেরিকা৷ গতকাল পাক-আফগান সীমান্তে একই ভাবে হামলা চালায় আমেরিকা৷ সেই হানায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ এর মধ্যে দুই জন বিদেশ সংবাদ মাধ্যমের সাংবাদিক আছেন৷ তবে আমেরিকার জন্য খুশির খবর এই হামলায় মৃত্যু হযেছে এক শীর্ষ তালিবান নেতারা৷

এই ধরনের মিসাইল হামল নিয়ে দ্বিমুখী সমস্যায় পড়েছে পাক প্রশাসন৷ একদিকে সরকারের একাধিক নেতা এই ধরনের হামলার নিন্দা করেছে, অন্যদিকে পাক পার্লামেন্টে বিরোধীরা বলতে শুরু করেছেন সরকার আমেরিকার হানা নিয়ে মৌণব্রত নিয়েছে তার অন্যতম কারণ এই ধরণের চুক্তি ইসলামাবাদ ও নিউইর্য়কের মধ্যে হয়েছে৷

নিজের বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে রাখতে গিয়ে এই ধরনের নেতিবাচক রাজনীতির সমালোচনা করেন গিলানি৷ তিনি বলেন এই ধরনের চুক্তি হওয়া অবান্তর৷ মুশারফ প্রশাসনের সঙ্গে এমন কোন চুক্তি হযেছে কিনা তা জানাতে পারেন নি গিলানি৷

গিলানি বলেন আগের সরকারের সঙ্গে এমন কোন চুক্তি হযে থাকলে প্রতিরক্ষা বা বিদেশ মন্ত্রক কোন দপ্তরের এর কোন নজির নেই৷ তবে এই ধরনের মৌখিক চুক্তি যে দেশের সাভৌমত্বের বিরোধী তাও পরিস্কার করে দিয়েছেন৷ মুশারফ ছিলেন প্রাক্তন সেনা প্রধান এক স্বৈরতান্ত্রিক নেতা৷ তিনি মৌখিক ভাবে চুক্তি করে থাকলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই বলে গিলানি জানান৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
নির্বারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হবে
'গে' বিবাহ আইন সিদ্ধ হল নেপালে
বিলাসবহুল হোটেলের উদ্বোধনে প্রিয়াঙ্কা
সামুদ্রিক দস্যুদের জাহাজ ডোবাল নৌসেনা
ভারত, মার্কিন সম্পর্ক ঠিক থাকবে:পিরনো
আমেরিকার মিসাইল হানা পাকিস্তানে