পাকিস্তানের মাটিতে ক্রমাগত ভাবে হতে থাকা আমেরিকার মিসাইল হানা নতুন দুরত্ব তৈরি করল ইসলামাবাদ ও মার্কিন মুলুকের মধ্যে৷ এমন কি পাক সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হযেছে কোন ভাবেই এমন ধরনের মিসাইল হানা বরদাস্ত করা হবে না৷ এত দিন প্রত্যাঘাতের হুমকি দেওয়া হলেও এবার কিন্তু সরাসরি প্রত্যাঘাত করা হবে বলে জানিয়ে দিয়েছে পাক সরকার৷
পাক সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন আমেরিকা মিসাইল হানা দেশে বিরুপ অবস্থার তৈরি করছে৷ যা সামাল দেওয়া অনেক সময় সরকারের পক্ষে বেশ শক্ত হয়ে দাড়চ্ছে৷ কোন স্বাধীন ও সর্বভৌম দেশে এভাবে মিসাইল হানা নীতিগত ভাবে অন্যায়৷ একাধিকবার অনুরোধ করার পরেও বুশ প্রশাসন একই কাজ করে যাচ্ছে বলে জানান৷
এদিকে তালিবানদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনার সঠিক জবাব দেবেন৷ তাদের কথা মত প্রথম আফগানিস্তান ও ইরাকে কর্মরত মার্কিন সেনাদের লক্ষ্যে লরতে পারে তালিবানরা৷ এমন কি 9/11-এর মত ঘটনার পুনরাবৃতি করার ভাবনা আছে তালিবানদের মাথায়৷
তবে পাকিস্তান ও তালিবানদের এই জোড়া হুমকি নিয়ে একটা কথা বলতে রাজি হয় নি বুশ প্রশাসন৷ শুধু মাত্র সেনাবাহিনীর এক আধিকারিক জানান, জঙ্গি ধ্বংস করতে গিয়ে আরও কঠিন পদক্ষেপ নিতে হলে তাও নিতে কোন সমস্যা নেই৷ তার কথা থেকে পরিস্কার বুশ প্রশাসন এই মিসাইল হানা বন্ধ করার ব্যাপারে মোটেও আগ্রহী নয়৷
এদিকে পাকিস্তানের পার্লামেন্টে প্রধান বিরোধী রাজনৈতিক দলের মতে সরকারের সঙ্গে বুশ প্রশাসনের গোপন চুক্তির কারণে এই ঘটনা ঘটছে৷ হয় চুক্তি প্রকাশ করতে হবে, অন্যথায় আমেরিকার হানা বন্ধ করতে হবে বলে দাবি জানিযেছেন৷
|