স্থলে আপনি বা আপনার সাধের সম্পতি নিরাপদ নয়৷ সে তো অনেক পুরনো কথা৷ এবার জলেও আপনার জীবন নিরাপদ নয়৷ ভাবছেন তো এ আবার কি কথা৷ হ্যাঁ, স্থল দস্যুদের মত এবার জলেও দাপিয়ে বাড়াচ্ছে জল দস্যুরা৷ তবে জলদস্যুদের ইতিহাস কিন্তু বেশ বড়৷ এমন নয় হঠাত করে এদের শুরু৷ আপনি ইতিহাসেরর পাতার সঙ্গে বন্ধুত করলে বুঝতে পারবেন এরা ছিলেন, আছেন, থাকবেন কিনা ভবিষ্যত বলবে৷ দলে দস্যু বৃতি করে চলে এদের জীবন-জীবিকা৷ শুরুর দিকে এদের টার্গেট ছিল মালবাহক জাহাজ৷ বর্তমানে কর্মক্ষত্রের পরিধি একটু বাড়িয়ে নিয়েছেন জলের দস্যুরা৷ মালবাহক জাহাজের পাশাপাশি তাদের লক্ষ্যে যাত্রীবাহক জাহাজও৷ প্রায় 10 বছর আগে একটি ভারতীয় জাহাজ গোয়া থেকে প্রায় 450 কিমি দূরে 1000 টন অ্যালুমিনিয়ামে ভর্তি জাহাজ লুট করে পালিয়ে যায়৷ যদিও অনেক প্রচেষ্টার পরে সেই জাহাজটিকে উদ্ধার করেছিল ইন্ডিয়ান নেভি৷ ইন্ডিয়ান নেভির এই সাফল্যকে কুর্নিশ করেছিল বর্হিবিশ্ব৷ আগেই বলেছি এই জল দস্যুদের ইতিহাস কিন্তু বেশ সাবালক৷ একটা ছোট্ট উদাহরণ দিলে পরিস্কার হযে যাবে, সিসিলের উপকূলে সামুদ্রিক জল দস্যুরা জুলিয়াস সিজারকে অপহরণ করে নিয়েছিল৷ফিরে তাকাই 1900 শতাব্দীতে৷ ইউরোপের জল পথে এই লুটের প্রচলন বেশী ছিল৷ মুসলিম ডাকাতদেরও উত্পাত ভুমধ্যসাগরে খুব বেশী ছিল৷ তবে ভারতের ইতিহাস কিন্তু হেলাফেলা করার মত নয়৷ ভারতীয় জলদস্যু----------- ইতিহাসে কথিত রয়েছে 1400 শতাব্দীতে মুসলিমদের রাজত্ব ছিল আর অন্যদিকে বিজয়নগর সাম্রাজ্য ছিল হিন্দু শাসিত৷ সেই সময়ে বহুমূল্যবান আরবী ঘোড়া আমদানী করা হত৷ সেই শতাব্দীতে অনবরত যুদ্ধ চলছিল তাই ঘোড়ার খুব প্রয়োজন হত৷ আর সেই ঘোড়া সমুদ্র পথেই আনা হত৷ ঘোড়া সামুদ্রিক ডাকাতেরা লুট করে নিত৷ এই বহুমূল্যবান ঘোড়া লুট করে তারা পরে রপ্তানী করে প্রচুর অর্থ সংগ্রহ করত৷ 1600 ও 1700 শতাব্দীতে মুঘলদের জাহাজ ইউরোপীয় ডাকাতেরা লুট করে নিয়েছিল৷ বিশেষ রূপে নিশানা করা হত হজ যাত্রীবাহিত জাহাজকে৷1800 শতাব্দীতে মুম্বাই থেকে গোয়া পর্যন্ত সমুদ্রের উপরের কাহ্নেজী আংগ্রে-র রাজত্ব চলত৷ সে মারাঠা ব্রিটিশ জাহাজগুলিকে নিশানা করত৷ বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর জাহাজগুলিকেই লুট করা হত৷ সমুদ্রের মধ্যে যে এলাকায় কাহ্নেজী আংগ্রে থাকত সেই এলাকা দিয়েই জাহাজ যেত আর সেই পথে যাওয়ার সময়ে কাহ্নেজী আংগ্রে কে অবৈধ জলকর দিয়ে যেতে হত৷ সবথেকে কুখ্যাত সামুদ্রীক ডাকাত ইউটোপিয়া৷ তবে ক্যাপ্টেন মিশন নামে পরিচিত ছিল৷ উত্তর মাদাগাস্করে তার একটি কলোনী ছিল৷ পরে একটি বড় অভিযানের মাধ্যমে তার কলোনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল৷ |