বর্তমানে দস্যুদের উপদ্রব ---------------- এখনও পর্যন্ত সেই ডাকাতের উপদ্রব রয়েই গেছে৷ বরং বৃদ্ধিই পেয়েছে৷ প্রতি বছর 16 আরব ডলারের ক্ষতি হয় এই ধরনের জলদস্যুদের জন্য৷ এই সকল ডাকাতেরা বিশেষ করে প্রশান্ত মহাসাগর, হিন্দু মহাসাগর আর সোমালি-র তটে রাজত্ব করছে৷ সাম্প্রতিক কালে সোমালি-র তটবর্তী এলাকায় ডাকাতের উপদ্রব খুব বৃদ্ধি পেয়েছে৷ এই জলদস্যুর উপদ্রব রোধ করার জন্য আমেরিকা সরকার ইতিমধ্যে কোস্টগার্ডদের কাজে লাগিয়েছে৷ এছাড়া উত্তর আফ্রিকা, ইরান ও ভুমধ্য সাগরে আজও বড় বড় নৌকা লুট করে জলদস্যুরা৷ আমেরিকা সরকার আমেরিকার তটবর্তী এলাকাগুলি ও ক্যারেবিয়ান সাগর সম্পূর্ণ নিয়ন্ত্রণে করে নিয়েছে৷ তাই জলদস্যুরা সেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে আর অন্য এলাকাগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে৷ কারণ বর্তমান বাজারে আন্তর্জাতিক ব্যবসা চরম মাত্রায় বৃদ্ধি পেয়েছে৷ যাই হোক না কেন এতে অনেক পরিবর্তন হয়েছে৷ মালবাহী জাহাজের উপরে নিশানা অনেক কমে গেছে৷
স্টাইলিশ ডাকাত ----------- সমুদ্রীক জলদস্যুর নাম ভাবতেই মাথায় আসে তাদের চেহারার প্রতিচ্ছবি৷ যেমন মাথায় কাপড় বাঁধা, মোটা মোটা কাপড়ের পোশাক আর চোঁখে কালো কাপড়ের পট্টি বাঁধা৷ কারণ আমরা ফিল্ম বা কমিকসে এমনই স্টাইলের সব দেখেছি সব সময়৷ কিন্তু এই স্টাইলিশ দস্যুরা সেই ছবির সম্পূর্ণ বিপরীত হয়৷ এরা ব্র্যান্ডেড জুতো, পোশাক পরিধান করে৷ খুব ফ্যাশানেবল হয় তারা আর চোখে গগল পড়ে৷ একজন সেনা আধিকারীক জানিয়েছেন যে, যদি প্রথমে তাকে দেখা হয় কিছুতেই বোঝা যাবে না যে সে জলদস্যু৷ কোনও অ্যাঙ্গেল থেকে তাদের বোঝা সম্ভব নয়৷
আক্রমণ কেমন করে হয়েছে ------------------ * 2006 সালে 239 টি সামুদ্রীক আক্রমণ হয়েছে৷
* চালক দলের মধ্যে 77 জনকে অপহরণ করা হয়েছিল৷
* 2007 সালে লুট 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ প্রায় 263 টি আক্রমণ হয়েছে৷
* আর্মস নিয়েও আক্রমণ খুব বৃদ্ধি পেয়েছে৷
* ইন্দোনেশিয়ার সামুদ্রীক এলাকা বিশ্বের সর্বত্তম বিপদসঙ্কুল বলে পরিচিত৷
* এছাড়া নাইজেরিয়া ও সোমালিয়াও যুক্ত রয়েছে৷
|