মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > কালাপানি সমস্যা মেটাতে চিনের দ্বারস্থ নেপাল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কালাপানি সমস্যা মেটাতে চিনের দ্বারস্থ নেপাল

PTIPTI
কাঠমান্ডুঃ ভারতের সঙ্গে সীমানা সংক্রান্ত সমস্যা মেটাতে চিনের সহায়তা চাইল নেপাল৷ সেদেশর উপ-প্রধানমন্ত্রী বামদেব গৌতম একথা জানিয়েছেন৷ বিষয়টি কালাপাণি সীমানা অঞ্চল নিয়ে দেখা দিয়েছে৷ এই অঞ্চলের সীমানা নিয়ে ভারতের সঙ্গে কিছুটা জটিলতা রয়েছে৷ আর সেই সমস্যা মেটাতেই চিনের সহায়তা চেয়ে বসল নেপাল৷ কিন্তু কেন চিনের সহায়তা চাইল নেপাল? প্রশ্নটা এখানেই ঘুরপাক খাচ্ছে৷

1962 সালের ভারত-চিন যুদ্ধের সময়, বর্তমান উত্তরাখন্ড লাগোয়া পাহাড়ি অঞ্চলের 75 কিলোমিটার অঞ্চল নাকি ভারতের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে৷ আর সেই অঞ্চল নিয়েই সমস্যা মেটাতে চায় নেপাল৷এই নিয়ে ভারতের সঙ্গে খুব শীঘ্রই আলোচনা শুরু করতে চাইছে নেপাল৷

PTIPTI
ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য জানিয়েছে, ভারত আর নেপালের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে৷ তবে ভারত স্বীকার করেছে নেপালের তরফ থেকে চিনকেও আলোচনায় ডাকার কথা জানানো হয়েছে৷ কিন্তু এরপর কি হয়েছে তা জানাতে চায়নি ভারত সরকার৷ এরই মধ্যে নেপাল সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷24 শে নভেম্বর এই নিয়ে নেপালের সঙ্গে আলোচনাতেও বসবেন তিনি৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
সমুদ্রের জলদস্যু কারা?
আমেরিকাকে পাল্টা হুমকি পাক ও তালিবানের
2.5 কোটি ডলার মুক্তিপণ
পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত পাঁচ
পাক মাটিতে আমেরিকার হানা অন্যায়-গিলানি
নির্বারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হবে