আগামী 2025 সালের মধ্যে আমেরিকা অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে ব্রিটেনের গোয়েন্দা বিভাগের একটি রিপোর্টে জানানো হয়েছে৷ এই রিপোর্টে জানানো হয়েছে যে, আমেরিকা সুপার পাওয়ারের যে শীর্ষ আসনে বসে রয়েছে সেই শীর্ষ আসন থেকে 2025 সালের মধ্যে আমেরিকাকে নেমে যেতে হবে৷ অর্থাত সেনা, রাজনৈতিক ও আর্থিক ক্ষেত্রে আমেরিকা অনেকটাই দুর্বল হয়ে পড়বে৷
এই রিপোর্ট অনুযায়ী ভারত ও চিন সুপার পাওয়ারের আসনের দিকে এগুচ্ছে৷ রিপোর্টে জানানো হয়েছে, ভারত ও চিনের পাশাপাশি ইরান, তুর্কি ও ইন্দোনেশিয়ারও ব্যাপক ভাবে উন্নতি করার সম্ভবনা রয়েছে৷ তবে রিপোর্টে রাশিয়ার উন্নতির ব্যাপারে বিশেষ কিছু জানানো হয় নি৷
ব্রিটেনের এই গোয়েন্দা বিভাগ 2025 সালকে লক্ষ্য করে এই রিপোর্ট তৈরি করেছে৷ এই রিপোর্টে এও জানানো হয়েছে যে আগামী দিনে পরমাণু অস্ত্রের ব্যবহারের সম্ভবনাও বৃদ্ধি পেতে পারে৷ শুধু তাই নয় আগামী কয়েক বছরের মধ্যে সারা বিশ্ব জুড়ে জল ও খাদ্যের অভাব দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ এই অভাবের জন্য পরিস্থিতি এতটাই জটিল হওয়ার সম্ভবনা রয়েছে যে, এক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভবনা রয়েছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে৷
|