নতুন বছরের প্রথম দিনেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ফের ভূমিকম্পে কেঁপে উঠল৷
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4৷ মার্কিন ভূ-বিজ্ঞানীরা এই খবর জানিয়েছেন৷ ভারতীয় সময়ানুসারে গতকাল রাত 10.30টা নাগাদ এই ভূমিকম্প আসে৷ এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি৷
কোনরকম সুনামীর সতর্কবার্তা জারি করা হয় নি৷ প্রসঙ্গত 2004 সালে আসা সুনামীতে এই অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল ও দুই লক্ষের অধিক মানুষ প্রাণ হারিয়ে ছিলেন৷
|