ফের অপহৃত হল মিশরের একটি মালবাহি জাহাজ৷ আর সেটিকে অপহরণ করল সোমালিয়ার সামুদ্রিক ডাকাতরা৷ জাহাজে চালক দলের মোট 28 জন সদস্য ছিলেন৷
মিশরের বিদেশ মন্ত্রালয় এখবর দিয়েছে৷ মন্ত্রালয়ের এক আধিকারিক জানান, "প্রায় 15 জনের সামুদ্রিক ডাকাতদল বাব অল মন্দাব'এর ঠিক পাশে জাহাজ ব্লুস্টার'কে অপহরণ করে নেয় যখন সেটা পূর্ব দিকের উদ্দেশ্যে যাত্রা করছিল৷ ডাকাতদের প্রত্যেকের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল৷"
তিনি আরও জানান চালক দলের সদস্যদের বন্দী করে রাখা হয়েছে ও সরকারের তরফে জাহাজটি মুক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে৷
|