সদ্য প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ হোয়াইট হাউসে একটি বিদায়ী সমারোহ অনুষ্ঠান করবেন৷
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংযুক্ত রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন৷ হোয়াইট হাউসের প্রবক্তা গোর্ডেন জানড্রো এই খবর জানান৷ এখানে রাষ্ট্রসংঘের মহাসচিব পদে দুই বছরের কার্যকাল পূরণ হবার জন্য বান কি মুন'কে ধন্যবাদ দেবেন বুশ৷
এই অনুষ্ঠানে বুশ মুন'এর সঙ্গে রাষ্ট্রসংঘের ভবিষ্যত কর্মসূচী, পশ্চিম এশিয়া, বার্মা, সোমালিয়া ও দারফুর'এ শান্তি অভিযান নিয়ে চর্চা করবেন৷ এরপর শেষ বিদায়ী ভোজে এই দুই নেতা ও তাদের পত্নীরা মিলিত হবেন৷ |