পাকিস্তানে নিষিদ্ধ ও সন্দেহভাজন সমস্থ সংগঠনের উপরে কড়া নজর রাখছে পাক প্রশাসন৷ এমন কি কোন রকম সন্দেহ হলে আটক করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে৷ সন্ত্রাসবাদকে কোন ভাবেই বরদাস্ত করা হবে না৷ এর জন্য কঠোর ব্যবস্থা নেবে পাক প্রশাসন৷ পাকিস্তান সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী শেরি রহমান সাংবাদিকদের একথা জানান৷
রহমান বলেন রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষেদের সুপারিশ অনুযায়ী জামাত-উদ-দাউকে নিষিদ্ধ করেছে পাক প্রসাশন৷ এমন কি সংগঠনের সমস্থ কর্মী ও তাদের সর্মথকদের উপরে নজর রাখা হচ্ছে৷ এমন কি লস্করের কোন গোপন ঘাঁটি এই দেশে আছে কিনা তার সন্ধান করা হচ্ছে৷ এই ধরনের কোন সন্ধান পাওয়া গেলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান৷
পাকিস্তানের এই ধরনের পদক্ষেপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রহমান বলেন, ভারত ও পাকিস্তানের যে সব জঙ্গি সংগঠন বাসা বেধেছে তাদের ধ্বংস করা পাক সরকারের প্রাথমিক লক্ষ্যে৷ আর এই কাজ সম্ভব হলে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে বলে জানান৷ আন্তর্জাতিক নেতৃত্বকে এই ব্যাপারে জানিযে দেওয়া হয়েছে৷
পাকিস্তান ইতিমধ্যে প্রায় 20 জন লস্করের জঙ্গিকে গ্রেপ্তার করেছে৷ তাদের জিঙ্গাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিওত্তিতে বাকি জঙ্গিদের আটক করার পরিকল্পনা করা হয়েছে বলে জানান৷
|