ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের দক্ষিণপূর্ব তটীয় এলাকাতে কম তীব্রতা মাপের সুনামী আছড়ে পড়ল৷
অবশ্য এই সুনামীতে কোনরকম সম্পত্তি বা প্রাণহানির খবর পাওয়া যায় নি৷ জাপানের আবহাওয়া দফতর এইখবর জানিয়েছে৷ আবহাওয়া দফতরের মতে সুনামীর উচ্চতা 10 সেমি থেকে 40 সেমি পর্যন্ত ছিল৷
বড় সুনামী আশার আশংকা দেখতে পারছেন বিজ্ঞানীরা৷ জাপানের টেলিভিশন চ্যানেলগুলিতে সুনামীর খবর দেখানো হয়েছে যাতে কোনরকম ক্ষয়ক্ষতি দেখানো হয় নি৷
প্রসঙ্গত গতকাল রাতে ইন্দোনেশিয়াতে 7.6 ও 7.5 মাপের দুটি বড়মাপের শক্তিশালী ভূমিকম্প এসেছিল যাতে মারা যান 3 জন ব্যক্তি ও আহত হন কয়েকজন৷
|