পূর্বোত্তর আফগানিস্তান শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল৷ ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে রাজধানী কাবুল পুরো এক মিনিট পর্যন্ত কেঁপে উঠে৷
রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের তীব্রতা ছিল 6.2৷ মার্কিন ভূবিজ্ঞানীদের মতে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিন্দুকূশ পর্বতমালার পূর্বোত্তর প্রান্তের বদখংশা নাম স্থান৷ বিরল জনসংখ্যার এই স্থানে প্রায়ই ভূমিকম্প আসে৷
বদখংশার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন শক্তিশালী ভূমিকম্পের পরও মোবাইল চালু ছিল,এর কারণ হল কোন মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্থ হয় নি৷ স্থানীয় সময়ানুসারে ভূমিকম্প দুপুর 12.30 মিনিটে অনুভূত হয়৷ ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে কেন্দ্রস্থল থেকে 260 কিমি দূরে অবস্থিত কাবুল'এর ইমারতগুলি কেঁপে উঠেছিল৷
|