পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সমেত কয়েকটি এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল৷ রিখটার স্কেলে আজকে আসা এই শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল 6.0৷
স্থানীয় আবহাওয়া দফতরের মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা৷ ভোর 4.15 মিনিটে ইসলামাবাদের পশ্চিম প্রান্ত, পাঞ্জাব প্রান্তের কিছু অংশ তথা উত্তরী এলাকায় এটি অনুভূত হয়৷
যদিও এখনও পর্যন্ত এই শক্তিশালী ভূমিকম্পে কোনরকম প্রাণহানি বা সম্পত্তিহানির খবর পাওয়া যায় নি৷ প্রসঙ্গত গতকালও পাকিস্তানের কিছু এলাকায় শক্তিশালী ভূমিকম্প এসেছিল ও রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.9৷
|