পশ্চিম এশিয়াতে ক্রমবর্দ্ধমান উত্তেজনার কারণে মার্কিন বিদেশমন্ত্রী কন্ডোলিজা রাইস নির্ধারিত চিন সফর বাতিল করছেন৷ আগামী সপ্তাহে তাঁর চিন সফরের কথা ছিল৷
মার্কিন বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা সিন ম্যাককারমক জানান পশ্চিম এশিয়াতে ক্রমবর্দ্ধমান উত্তেজনার কথা মাথায় রেখে রাইস বেজিং যেতে পারবেন না৷ তিনি আরও জানান,"উপ-বিদেশমন্ত্রী জান নিগ্রোপোন্ট চিনা আধিকারিকদের দেখা করবার জন্য আগামী সাত জানুয়ারী বেজিং যাবেন৷ সেখানে আমেরিকা ও চিনের মধ্যে কূটনৈতিক সম্বন্ধ স্থাপিত হওয়ার 30 বছর পূর্ণ হওয়ার জন্য একটি অনুষ্ঠানে অংশ নেবেন৷"
মনে করা হচ্ছে রাইস পশ্চিম এশিয়া সফরে যাবেন৷ যদিও এই ব্যাপারে কোনরকম আধিকারিক ঘোষণা হয় নি৷ প্রসঙ্গত পশ্চিম এশিয়াতে চলা প্যালেস্তাইন ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত 500'র বেশি প্যালেস্তাইন মারা গেছে ও 2000'এর বেশি মানুষ আহত হয়েছেন৷
|