নিজেদের অন্তিম ঠিকানা মুলাতিবু বাঁচানোর জন্য জোরদার লড়াই শুরু করেছে তামিল টাইগাররা৷
আর এই সংঘর্ষ চলাকালীন তারা 53 জন সেনাকে হত্যা করেছে বলে দাবি করল৷ বিদ্রোহীদের ওয়েবসাইট তামিলনেট'এ তারা এখবর জানিয়েছে৷ পরান্ঠা জংশনের পূর্বপ্রান্তে হওয়া তামিল টাইগারদের সঙ্গে সংঘর্ষে প্রায় 80 জন শ্রীলঙ্কান সেনা আহত হয়েছে৷
তামিল টাইগাররা তাদের শহরে সেনাদের প্রবেশ করার প্রয়াসে জল ঢেলে দিয়েছে৷ ওয়েবসাইটটি আরও দাবি করেছে প্রচুর পরিমাণে আহত হওয়ার জন্য শ্রীলঙ্কান সেনা আগে এগোনোর যে প্রয়াস করছিল, সেটা আপাতত স্থগিত রেখেছে৷ অবশ্য শ্রীলঙ্কান সেনাবাহিনী এই ব্যাপারে এখনও কোনরকম মন্তব্য করে নি৷
|