মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > বাউচার পাকিস্তান সফরে
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বাউচার পাকিস্তান সফরে

মার্কিন বিদেশ দপ্তরের কর্তা রির্চাড বাউচার মুম্বাই বিস্ফোরণের তদন্তের অগ্রগতি জানতে এবার ইসলামাবাদে এলেন৷ তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী গিলানির বৈঠক করবেন৷ সেই বৈঠকে মুম্বাই বিস্ফোরণের তদন্তের অগ্রগতি সমন্ধে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন বলে জানা গেছে৷

এদিকে দিল্লি সোমবার মুম্বাই বিস্ফোরনের এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি রিপোর্ট সহ বিস্তারিত তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে৷ পাকিস্তানে তথ্য হাতে পেলেও এনিয়ে সরকারি পক্ষে কোন মন্তব্য করেন নি৷ এই সময়ে বাউচারের পাকিস্তান সফর এই বিষযে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে৷ গত মাসে কন্ডোলিজা রাইস মার্কিন সেনা প্রধান মাইক মুলেন দিল্লি সফর করেছেন৷

বাউচারের সফরে মূল উদ্দেশ্য মুম্বাইয়ের ঘটনার পরে যে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হযেছে তা সামাল দেওযা৷ তবে দিল্লি কিন্তু পরিস্কার করে দিয়েছে মুম্বাই সন্ত্রাসের সঙ্গে জড়িতদের হস্তান্তর করতে হবে৷ এক্ষেত্রে কিন্তু পাকিস্তানের কোন ওজর আপত্তি শুনবে না দিল্লি৷ তবে পাকিস্তান কিন্তু কোন ভাবে সন্ত্রাসের জড়িতদের দিল্লির হাতে তুলে দিতে রাজি নয়৷ সেক্ষেত্রে তারা নিজেদের দেশে এর বিচার করতে চায়৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
53 জন সেনাকে হত্যার দাবি এলটিটি'র
চিন যাবেন না রাইস
শক্তিশালী ভূমিকম্প পাকিস্তানে
তাইওয়ানেও ভূমিকম্প
ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান