ইসলামাবাদঃ মহরম কেন্দ্র করে ব্যাপক হিংসার ঘটনা ঘটল পাকিস্থানে৷ উত্তর-পশ্চিম পাকিস্থানের প্রত্যন্ত অঞ্চল হাঙ্গুতে দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে হিংসার বলী 17 জন৷ নিহত 30 জনেরও বেশী৷ মূলত পাকিস্থানের শিয়া-সুন্নি গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বাধে৷ ঘটনার সূত্রপাত শিয়ারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গেলে বাধা দেয় সুন্নি সম্প্রদায়ের কিছু লোক৷ আর তখনই শুরু হয় গন্ডগোল৷ পাকিস্থানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ দোকানপাট সবই বন্ধ রয়েছে৷
পাকিস্থানের হাঙ্গু প্রদেশে গত দুই বছর ধরে মহরমকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়েছে৷ পাকিস্থানের জনসংখ্যার 20 শতাংশ মানুষ শিয়া সম্প্রদায়ের৷ সাম্প্রতিক একটি পরিসংখ্যানে প্রকাশ পাকিস্থানে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে শিয়া মুসলমানদের সংখ্যা৷ মহরমকে কেন্দ্র করে গত দুই বছরে সংঘর্ষ বাধলেও এবারে সংঘর্ষের তীব্রতা ছিল অনেক বেশী৷ প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন যে, রকেট ব্যবহার করেছে সংঘর্ষকারীরা৷ এমনকি উভয়ই একে অপরের এলাকায় রকেট লঞ্চার ছুঁড়েছে৷
|