জারদারির দেওয়া নৈশ ভোজন নিয়ে বিতর্ক দানা বেধেছে পাকিস্থান জুড়ে৷ কয়েক দিন আগেই পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কয়েকটি দেশের হাই কমিশনারকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি৷ এই নৈশ ভোজে উপস্থিত হয়েছিলেন ভারতের হাই কমিশনার সত্যব্রত পাল৷ সংবাদ মাধ্যমে প্রকাশ মুম্বাই হামলার পর ব্যাপক চাপে থাকা পাক প্রেসিডেন্ট নাকি ওইখানেই সত্যব্রত পালকে দুই দেশের মধ্যে উদ্ভুত টেনশান কমাতে উদ্যোগী হতে বলেন৷ আর এরপরেই এই নিয়ে শুরু হয় বিতর্ক৷ পাকিস্থান চট জলদি জানিয়েদেয় পাক প্রেসিডেন্ট জারদারি এই রকম কোন কথা ভারতীয় হাই কমিশনারকে জানাননি৷ স্বয়ং প্রেসিডেন্টের খাস লোক ফারাতুল্লা বাবর জানিয়েছেন সেদিন প্রেসিডেন্ট এমন কোন কথা বলেননি৷ মিডিয়ায় যা প্রকাশ পেয়েছে তা পুরোটাই বানানো গল্প৷
আসলে কিছু দিন আগেই ঠিক এই রকম একটি 'ডিনার'-র আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট জারদারি৷ সেখানে আমন্ত্রিত ছিলেন মুসলিম প্রধান দেশগুলির হাই কমিশনাররা৷ আর এবারে তিনি আমন্ত্রণ জানিয়ে ছিলেন অ-মুসলিম দেশগুলিকে৷ বিতর্ক দানা বেধেছে সেখানেই৷ মুম্বাই ঘটনার পর থেকেই ভারত এবং ইউরোপিয় দেশগুলির কাছে সন্ত্রাসবাদ ইস্যুতে বেইজ্জত হতে হয়েছে পাকিস্থানকে৷ একের পর এক মিথ্যা বক্তব্য রেখে পাকিস্থান এখন কোনঠাসা৷ আর সেই কারণেই অবিভাবক জারদারি পাকিস্থানের ভাবমূর্তি উজ্জ্বল করতেই নাকি এই রকম জন যোগাযোগে নেমেছেন৷ কথাটা সত্যি হলে পচা শামুকে পা কাটার সামিল হতে হবে জারদারিকে৷
|