পাকিস্তনে সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের জেরে আবার মৃত্যু হল 46 জনের৷ পাক-আফগান সীমান্তবর্তী অঞ্চলে এক দল জঙ্গি পাক সুরক্ষা কর্মীদের উদ্দেশ্য করে আক্রমন চালালে ছয় সেনার মৃত্যু হয়৷ উল্টোদিকে সেনাদের গুলিতে প্রায় 40 জন জঙ্গির মৃত্যু হয়৷ এই ঘটনার জেরে ছয় সেনা আহতও হয়েছে৷
সুরক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে প্রায় 600 জন জঙ্গি একত্রে এই হামলা চালায়৷ কয়েক ঘন্টা ধরে গুলি বিনিময় হওয়ার পর জঙ্গিরা পালিয়ে যায়৷
|