মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > আবারও চড়া সুর জারদারির
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আবারও চড়া সুর জারদারির

ভারত কখনই পাকিস্থানের উপরে চাপ তৈরী করতে পারবে না৷ একথা জানালেন পাকিস্থানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷ সেই সঙ্গে তিনি জানান- এ ধারণা ভুল যে ভারত পাকিস্থানের উপর চাপ তৈরী করতে সক্ষম হয়েছে৷ এমনকি মুম্বাই হামলার পরেও ভারত পাকিস্থানের উপর কোন প্রকার চাপ তৈরী করতে অক্ষম৷ পাকিস্থানের এক টিভি চ্যানেলকে সাক্ষাত্কারে এই বক্তব্য রাখেন আসিফ আলি জারদারি৷

তার কথাতেই পরিস্কার মুম্বাই হামলা নিয়ে ভারতের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তারা৷ কেননা ঘটনার প্রথম দিন থেকেই ভারতের সকল দাবি নস্যাত করে আসছে পাকিস্থান৷ এমনকি 'কাসভ কাণ্ড' নিয়ে মুখ পোড়বার পরেও টনক নড়েনি জারদারির৷

এই সব কথা বলার পাশাপাশি পাকিস্থান অবশ্য সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি করেছে৷ সামন্ত্রিক যে কোন আক্রমণ ঠেকাতেই যে সেনা সমাবেশ তা জানিয়েও দিয়েছেন তিনি৷ তবে মুম্বাই হামলা নিয়ে ভারতকে সব রকম ভাবে সহায়তা করতে তৈরী পাক সরকার৷কিন্তু সেই সহায়তা কি রকম তা হয়তো নিজেই জানেন না জারদারি৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
হাসিনাকে শুভেচ্ছা জানালেন বুশ
পাকিস্তানে সংঘর্ষে মৃত 46
আরও 1 মাস গৃহবন্দী লস্কর প্রধান
নৈশভোজ নিয়ে বিতর্কে জারদারি
পাকিস্থানে সংঘর্ষ, নিহত 17
গিলানির উল্টো সুর পাক মিডিয়ার