আবার 26/11 ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা৷ একটি সংবাদ মাধ্যমে সাক্ষাতকার দেওয়ার সময় ওবামা এই আশঙ্কা প্রকাশ করেছেন৷ এই সাক্ষাতকারে ওবামাকে মুম্বাইয়ে জঙ্গি হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে, বিশ্বের যে কোন দেশে জঙ্গিরা মুম্বাইয়ের মতো হামলা চালাতে পারে৷
গত সপ্তাহে আমেরিকার গোয়েন্দা বিভাগ ও পুলিশ আধিকারীকদের একটি বৈঠকে এই আশঙ্কা প্রকাশকরা হয়৷ এই খবর প্রকাশের পর আমেরিকার তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়৷ বিশেষ করে আল কায়দার উপর প্রশাসন চাপ বাড়াবে বলে ওবামা জানিয়েছেন৷ এছাড়াও অন্যান্য জঙ্গি সংগঠনের উপরেও চাপ বাড়ানো হবে বলে উনি জানান৷ |