মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক > চাপের সামনে মাথা নত করব না:গিলানি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
চাপের সামনে মাথা নত করব না:গিলানি

সন্ত্রাসবাদ এক আন্তর্জাতিক সমস্যা৷ পাকিস্তান সমস্যা মোকাবিলা করতে যথেষ্ট সক্রিয়৷ ইতিমধ্যে মুম্বাই সন্ত্রাসের যে সমস্থ প্রমাণ ইসলামাবাদের হাতে দিয়েছে তা নিয়ে তদন্ত করছে পাক গোয়েন্দা সংস্থা৷ কোন পাক নাগরিক এই ঘ্টনার সঙ্গে জড়িত প্রমান পাওয়া গেলে পাক আইন অনুসারে তার শাস্থি হবে৷ পাকিস্তানের বন্দর শহরে শিপ বিল্ডার্সের এক অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী গিলানি৷

তবে আরও একবার পরিস্কার করে দিয়েছেন কোন ভাবেই কোন পাকিস্তানের নাগরিককে কোন দেশের হাতে তুলে দেওয়া হবে না৷ মুম্বাই সন্ত্রাসের ঘটনা সামনে আসার পর থেকে পাকিস্তান প্রথম নাগাড়ে অস্বীকার করে আসছে এই জঙ্গি কান্ডের সঙ্গে পাকিস্তানের নাগরিক জড়িত৷ পরে প্রমাণ হাতে পাওয়ার পর সামাণ্য সুর বদল করে জানিয়েছেন পাক নাগরিক জড়িত প্রমাণ হলে কিন্তু পাক আইন অনুসারে সাজা হবে৷ যদিও দিল্লি পরিস্কার জানিয়ে দিয়েছে সন্তাসের সঙ্গে জড়িতদের পাকিস্তানকে দিল্লির হাতে তুলে দিতে হবে৷

পাক প্রধানমন্ত্রী গিলানি, পাকিস্তান এক দায়িত্বশীল রাষ্ট্র৷ তাদের মাটি কোন ভাবেই জঙ্গি কার্যকলাপের জন্য বরদাস্ত করা হবে৷ অতীতে কোন সময় পাকিস্থান সন্ত্রাসবাদকে হালকা ভাবে নেয় নি৷ এবার নেওয়ার প্রশ্ন ওঠে না৷ পাক নিজেই বিভিন্ন সময় সন্ত্রাসের শিকার হযেছে৷

এক্ষেত্রে বেনজিরের ঘটনার উদাহারণ তুলে বলেন, এর পরে পাক কোন ভাবে সন্ত্রাসবাদ হালকা ভাবে নেওয়ার প্রশ্ন ওঠে না৷ তবে মুম্বাই সন্ত্রাসের যে তদন্ত পাকিস্তান গোয়েন্দারা শুরু করেছে তা কিন্তু কোন আন্তর্জাতিক চাপের সামনে নতি স্বীকার নয়৷ সন্ত্রাসের প্রতি পাকিস্থানের মনোভাব এই সিদ্ধান্ত থেকে পরিস্কার৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
আর্জেন্টিনাতে অনশন করবেন 400 জন
শান্তি বৈঠক ভারত,পাক মানবধিকার কর্মীদের
সোমালিয়াতে হিংসায় মৃত 29
জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে:ওবামা
জাহাজ ডুবে নিখোঁজ 117 জন
মুম্বাই কাণ্ডে জড়িতদের শাস্তি পাক আইনেই