জামাত-উদ-দাওয়া প্রধান মহম্বদ হাফিজকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে এবারে আপীল পেশ করল পাকিস্থানের পাঞ্জাব প্রদেশের সরকার৷ গত মাসেই আগেই এই জঙ্গিকে মুক্তি দিয়েছিল লাহোর হাই কোর্ট৷ যদিও এই আপীল হাফিজের পক্ষেই গেছে৷ পাঞ্জাব সরকারের মতে, হাফিজের নিজের সুরক্ষার জন্যই নাকি তাকে হেফাজতে রাখাটা জরুরী৷
2-রা জুন হাফিজকে মুক্তি দেয় লাহোর হাইকোর্ট৷ যদিও প্রশাসনকে না জানিয়ে কোথায় যেতে পারবেন না৷ হাফিজ মুক্তি পাওয়ার পরেই পাঞ্জাব প্রদেশের সরকার এই বিষয়ে আপীল করবে বলে জানিয়েছিল৷ আর এবারে তারা আপীল করল৷ |