আলাস্কার গভর্নর পদ থেকে সরে দাঁড়ালেন সারা পলিন৷ শনিবারই নিজের বাড়িতে এক সাংবাদিক সন্মেলনে ডেকে তিনি নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তার এই ঘোষণায় মার্কিন রাজনৈতিক মহল বিস্ময় প্রকাশ করেছে৷ ঠিক কি কারণে সারা নিজের পদ থেকে সরে দাঁড়ালেন তা পরিস্কার হয়নি৷ তবে পদত্যাগ করার জন্য নিজের মত একটা বাখ্যা দিয়েছেন তিনি৷ সারার বক্তব্য পুনরায় নির্বাচনে লড়তে চায় না বলেই তিনি দায়িত্ব ছাড়ছেন৷ আগামী 26 শে জুলাই তার জায়গা নেবেন লেফটেন্যান্ট গভর্নর শ্যেন পারনেল৷ পলিনের পদত্যাগ নিয়ে মার্কিন মুলুকে নতুন বিতর্ক তৈরী করলেও এনিয়ে খুব একটা মুখ খুলতে চাননি৷ |