পাক তালিবান প্রধান বৈইতুল্লা মাসুদ সেদেশে কর্মরত চিনা নাগরিকদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্থানের গোয়েন্দা দপ্তরগুলি৷ পাকিস্থানে প্রায় 5,000 চিনা বিভিন্ন প্রকল্প্র কর্মরত রয়েছেন৷ বৈইতুল্লার এখন নতুন টার্গেট এরাই৷ এই ব্যাপারে পাকিস্থানের আম্ভ্যন্তরীণ সুরক্ষা দপ্তর খোঁজ খবর নিয়ে যে রিপোর্ট পেশ করেছে তা ভয়ানক৷
এই রিপোর্ট অনুযায়ী ভিখারির বেশে তালিবানিরা জঙ্গি হামলা চালাতে পারে৷ এই রিপোর্ট পাওয়ার পরেই সেখানকার চিনা নাগরিকদের সুরক্ষার বিষয়টি আরও জোড়দার করা হয়েছে৷ ভিখারিদের ওপরেও নজর রাখছে তারা৷ কোন ভাবেই যাতে অপ্রীতিকর অবস্থার সন্মুখীন না হতে হয় তা তা দেখবে পাক গোয়েন্দা দপ্তর৷
অন্যদিকে চিন সরকার আগেই পাক সরকারকে এবিষয়ে সতর্কবার্তা জানিয়েছিল৷ পাকিস্থানেই নাকি বেশ কয়েকটি জঙ্গি সংগঠন চিনের বিরুদ্ধে কাজ করছে৷ এমনকি চিনা মুসলমানদেরও প্ররোচনা দিচ্ছেন তারা৷
|