বৈইতুল্লার আত্মঘাতী জঙ্গিরা কারা? এই প্রশ্নটি বহুবারই উঠেছে৷ তবে এ বিষয়ে একটি মার্কিন দৈনিক যে রিপোর্ট পেশ করেছে তা ভয়ংকর৷ সেই রিপোর্ট অনুযায়ী বৈইতুল্লার এই আত্মঘাতী জঙ্গিরা হল শিশুরা৷ আর এই শিশুদের এই কারণে বিশেষ ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে৷এই শিশুরা তালিবানদের আত্মঘাতী বাহিনী৷
মার্কিন মিডিয়ার রিপোর্ট অনুসারে বৈইতুল্লা এই শিশুদের ক্রয় করে বিভিন্ন পাচার চক্রের কাছ থেকে৷ এক-একটি শিশুর মূল্য 50 হাজার টাকা থেকে এক লক্ষ টাকা৷ মূলত মধ্য এশিয়া, পাকিস্থান, বাংলাদেশ, ভারত থেকে বিভিন্ন পাচার চক্রের হাত ঘুরে এই শিশুরা বৈইতুল্লার ডেরায় পৌঁছায়৷
তবে শুধু নিজের জঙ্গি গোষ্ঠীর জন্যই নাকি মাসুদ এই শিশুদের প্রশিক্ষণ দেয় না৷ বৈইতুল্লা অন্যান্য ইসলামিক বা অ-ইসলামিক জঙ্গি গোষ্ঠীর কাছেও নাকি এদের বিক্রী করে৷ তবে এর মূল্য নির্ধারিত হয় চাহিদার ওপর৷ আর লক্ষ্যবস্তুর ওপর নির্ভর করে৷ এই শিশুদের মাথায় নাকি গুঁজে দেওয়া হয়, ধর্মের জন্য নিহত হওয়া পূন্যের কাজ৷ অনেক সময় পিতা-মাতা রাও নিজেদের শিশু দান করে৷ বা দরিদ্র পরিবার থেকে কিনে নেয় শিশুদের৷
ধর্মের নামে এই ভাবে শিশু কেনা বেচা নিয়ে যেভাবে বাড়ছে তা নিয়ে চিন্তিত বিভিন্ন মানবাধিকার কমিশন৷ এই বিষয়ে পাক সরকারকে আগেও তথ্য দেওয়া হয়েছিল৷ কিন্তু কোন ব্যবস্থাই পাক সরকার নেয়নি৷
|