তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াই করবার সময় কোনভাবেই চিন অস্ত্র দিয়ে সহায়তা করেনি বলে জানালেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী রোহিতা বোগোলাগামা৷ শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী এখন চিন সফরে গেছেন৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি৷ শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বোলোগামা জানান- 1957 সাল থেকেই দুই দেশেই দ্বিপাক্ষিক সম্পর্ক ভীষণ ভালো৷ শ্রীলঙ্কা এবং চিন বহু ক্ষেত্রেই একে অপরকে সহযোগিতা করেছে৷ আর সেই কারণেই দুই দেশের মধ্যে চূড়ান্ত সহযোগিতার সম্পর্ক তৈরী হয়েছে৷ যার অর্থ এই নয় যে চিন আমাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে, বা আমাদের সঙ্গে চিনের কোন অস্ত্র চুক্তি রয়েছে৷ বোগোলাগামা অবশ্য মানবিক সহায়তার জন্য চিনকে ধন্যবাদ জানিয়েছেন৷ এরই মধ্যে চিন যুদ্ধ বিধ্বস্ত শ্রীলঙ্কাকে 2.9 মিলিয় ন ডলার সাহায্য রাশি দিয়েছে৷ যুদ্ধ বিধ্বস্ত শ্রীলঙ্কাতে সহায়তা দিচ্ছে চিন৷ |