জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » দায়িত্ব ছাড়তে চাইলেন মুম্বাই কান্ডের বিচারপতি
Feedback Print Bookmark and Share
 

PTI
PR
মুম্বাই কান্ডের সঙ্গে জড়িত সন্দেহ যে সকল পাক নাগরিক'কে আটক করে বিচারের বন্দোবস্থ শুরু হয়েছিল পাকিস্তানে সেই বিশেষ আদালতের বিচারপতি পদত্যাগ করার কথা জানিয়েছেন৷ তিনি জানান তিনি এই পদে থাকতে নারাজ৷ কেন পদত্যাগ করতে চান তা এখন জানান নি৷

বিচারপতি বাকির আলি রানা এক বিশেষ আদালতে সাত অভিযুক্তের বিচার করছিলেন৷ এর মধ্যে চার্জশিট জমা পড়ার পরে বেশ কয়েকবার কিন্তু সঠিক কোন কারণ ছাড়া শুনানি স্থগিত করে দিয়েছেন বিচারপতি৷ যদিও পাক সরকার আন্তর্জাতিক দুনিয়াকে জানিয়েছে তারা চান ঘটনার দ্রুত নিস্পত্তি করতে৷ তবে বারংবার ঘটনার শুনানি বন্ধ হয়ে যাওয়াতে দ্রুত মামলার নিস্পত্তি করা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে৷ এবার পাক সরকারের কাছে দায়িত্ব থেকে অব্যহতি চাওয়াতে সমস্যা আরও গভীর হয়েছে৷

যদিও কেন দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দিতে চাইছেন তা জানাতে রাজি হন নি পাক বিচারপতি৷ পাক সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ও লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এক আবেদন করে জানিয়েছেন বর্তমান পদে তিনি কাজ চালাতে পারছেন না৷ তার জায়গায় নতুন কোন ব্যক্তিতে দায়িত্ব দেওয়া হোক৷ এখানে কেন দায়িত্ব ছাড়তে চাইছেন তা উল্লেখ করেন নি৷

সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে বিশেষ আদলতে যেন পাক নাগরিকদের কঠোর সাজা না দেওয়া হয় তার জন্য প্রশাসনের এক অংশ সহ আইনজীবিদের পক্ষ থেকে চাপ তৈরি করা হয়েছিল বিশেষ আদলতের বিচারপতির উপরে৷ এর মধ্যে স্বাধীন ভাবে কাজ করা কার্যত অসম্ভব বুঝে দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মুম্বাই কান্ডের