জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » আফগান নীতি পর্যালোচনা করছে আমেরিকা
Feedback Print Bookmark and Share
 

আফগানিস্তানে গনতন্ত্র ফেরাতে কার্যত দুমোখ নীতি গ্রহণ করেছে মার্কিন প্রশাসন৷ একদিকে যেমন রাষ্ট্র সংঘের নির্বাচনে পর্যবেক্ষক দলের সিদ্ধান্ত মেনে নতুন ভাবে আংশিক নির্বাচন হবে, পাশাপাশি কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে৷

বর্তমানে বিরোধী নেতা আব্দুলা আব্দুলার দাবি সরকার নানা ভাবে দুর্নীতি জড়িত৷ এমন কি পাক সেনা আফগানিস্তানে থেকে নানা ভাবে দেশের গনতন্ত্র ও প্রশাসন শক্তিশালী করার চেষ্ঠা করলেও বর্তমান সরকারের এক অংশের ব্যর্থতার জন্য সম্ভব হচ্ছে না৷

মার্কিন প্রেসিডেন্ট সহ মার্কিন সেনেটের এক বড় অংশ কিন্তু সরাসরি ভাবে চাইছেন আফগানিস্তানে সকল পক্ষকে নিয়ে সরকার গঠনের জন্য৷ রাষ্ট্র সংঘের ইলেকশন রানঅফের ব্যাপারে কারজাই সহমত হলেও এই প্রস্তাবে সহমত হবেন কিনা তা নিয়ে সংশয় রযেছে৷ পাক কূটনীতিদের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে অন্তত এই ব্যাপারে বিরোধী আব্দুলা আব্দুলার তেমন কোন আপত্তি নেই৷

আগামী শনিবার কাবুল মার্কিন প্রতিনিধি দল প্রথমে কারজাইয়ের সঙ্গে আলোচনায় বসবেন৷ তার পরে বিরোধী আব্দুলা আব্দুলা'র সঙ্গে বৈঠকে করবেন৷ মার্কিন প্রশাসন মনে করেন আফগানিস্তানে গনতন্ত্র শক্তিশালী না হলে কিন্তু কোন ভাবে তালিবান শাসনের পাকাপাকি অবসান হবে না৷

বর্তমানে মার্কিন প্রশাসন নতুন করে আফগানিস্তানে সেনা সংখ্যা বৃদ্ধি করলেও মার্কিন মুলুকে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ওবামা প্রশাসন'কে৷ এভাবে যে দীর্ঘ দিন ধরে সেনা আফগানিস্তানে রেখে যাওয়া সম্ভব নয় বুঝতে পেরে নতুন করে আফগান নীতি ঠিক করতে চাইছেন ওবামা৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: আফগানিস্তানে