জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » চিনের সঙ্গে আলোচনা সমাধানের পথ
Feedback Print Bookmark and Share
 

শান্তিপূর্ন পথে আলোচনার মাধ্যমে প্রতিবেশী চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী কেন্দ্রীয় সরকার৷ সরকার আলোচনা করে সমস্যা সমাধান করতে পারবে বলে আশাবাদী লোকসভার স্পিকার মীরা কুমার৷

চিনের প্রতিনিধি ঝা পিক্সের সঙ্গে আলোচনায় মীরা কুমার বলেন, ভারত সমস্থ সময় প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ন সহবস্থানে বিশ্বাস করে৷ সেই শান্তিপূর্ন সহবস্থানের নীতি সামনে রেখেই কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে চায় দিল্লি৷ সংসদের পক্ষ থেকে স্পিকার পরিস্কার করে একথা জানিয়ে দিয়েছেন৷ বর্তমানে সংসদের এক বিশেষ প্রতিনিধি দল নিয়ে পার্লামেন্টারি ইউনিয়ান বৈঠকে যোগ দিতে জেনিভায় গিয়েছেন মীরা কুমার৷

লোকসভার স্পিকার মীরা কুমার চিনের প্রতিনিধিকে জানান, সাম্প্রতিক কালে একাধিক বিষয় নিয়ে চিনের সঙ্গে বির্তক তৈরি হয়েছে৷ দিল্লির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে চিন ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী৷ সম্পর্কে তিক্ততা না বাড়িয়ে যে সকল সমস্যা রয়েছে তা আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে৷

মীরা কুমার এই ঘোষণা থেকে পরিস্কার সরকার আলোচনা করে সমস্যার সমাধান করার পথ খুজছেন৷ অহেতুক বির্তক বাড়িয়ে সমস্যার সমাধান হবে না৷ এদিকে বেজিং যে আলোচনাকে একমাত্র সমাধানের পথ হিসাবে বিবেচনা করছেন তা পরিস্কার৷
এখানে তথ্য খুঁজুন