জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » আন্তর্জাতিক » পাকিস্তানে সাহায্য করলে নজর রাখবে আমেরিকা
Feedback Print Bookmark and Share
 

সামরিক ও অসামরিক খাতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা পাকিস্তানকে সাহায্য করলেও কিন্তু এবার এর কড়া নজরদারি রাখার নীতি গ্রহন করল আমেরিকা৷

মার্কিন সেনেটে এক বিল পাশ করে বলা হয়েছে জঙ্গি দমন করার জন্য পাকিস্তানকে যে সাহায্য করা হচ্ছে তা সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে তা নিদিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা হবে৷ তার জন্য কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি পাক প্রশাসনকে রির্পোট পাঠিয়ে জানাতে হবে কি ভাবে এই খাতে সাহায্য ব্যয় করা হচ্ছে৷

জঙ্গি দমনে যে সাহায্য দেওয়া হচ্ছে তা অন্যখাতে ব্যয় করা হলে তার বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে মার্কিন সেনেটের কর্তারা৷ এর আগে পাকিস্তানকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জঙ্গি দমনে আর্থিক সাহায্য করা হলে তা কিন্তু ভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এমন কি হাপুর্ন মিসাইলের প্রযুক্তিগত পরিবর্তন করে ইসলামাবাদ যে তা দিল্লি অভিমুখে করে রেখেছে তা সামনে আসার পরেই কিন্তু সমস্যা আরও বৃদ্ধি হয়েছে৷ এই নিয়ে এখন পর্যন্ত তদন্ত চালাচ্ছে আমেরিকা৷

কিছু আগে ওবামা প্রশাসন অসামরিক খাতে পাকিস্তানকে 5 বিলিয়ান ডলার অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে৷ সামরিক ক্ষেত্রে বেশ কিছু সাহায্য করা হচ্ছে৷ মার্কিন প্রশাসন আগেভাগে নিশ্চিত হতে চায় কোন ভাবেই যেন যেন অর্থের অপব্যবহার না হয়৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: পাকিস্তানে আমেরিকা